ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

  • আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 220
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরিস সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। তিনি যতো দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। খবর দ্য গার্ডিয়ানের।

জাতিসংঘ মহাসচিব বলেন, জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে নিষেধাজ্ঞা আমাদের সমাজের মূল্যবোধের সঙ্গে খাপ খায় না। তিনি বলেন, সঠিক তথ্য না নিয়ে অন্ধ পদক্ষেপে ভাল ফল আসে না। গুতেরিস লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, সব দেশেরই সন্ত্রাসীদের থামাতে সীমান্তে নজরদারির অধিকার আছে। কিন্তু জাতি ও ধর্মের ভিত্তিতে সেই পদক্ষেপ নেওয়া সমর্থনযোগ্য হতে পারে না। তিনি আরো বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা সন্ত্রাসী গোষ্ঠীকে অপপ্রচার চালানোর সুযোগ দেবে বলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭