ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৭ জন রিমান্ডে

  • আপডেট সময় : ০৩:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলায় মোট ১৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড আবেদন করেন। এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় শাহবাগ থানার দুই মামলায় ছয়জনের তিন দিন, পল্টন থানার এক মামলায় সাতজনের পাঁচ দিন, আরেক মামলায় দু’জনের তিন দিন, মতিঝিল থানার এক মামলায় একজনের তিন দিন ও অপর মামলায় আরেক জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার বাসে অগ্নিসংযোগের ঘটনায় মতিঝিল, শাহবাগ ও পল্টনসহ রাজধানীর পাঁচটি থানায় মোট আটটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে দেড় শতাধিক জনকে। ইতোমধ্যে আসামিদের ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী।

এ দিকে ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫-তে পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দুপুর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাস, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলন্ত গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহন, ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন ও বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় দুপুর ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৭ জন রিমান্ডে

আপডেট সময় : ০৩:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০