ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক ও জুবাইদা রহমান

ডোনাল্ড ট্রাম্প দিনে ৫০৪ বার মিথ্যা বলেছেন

  • আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলেছেন। দৈনিকটি ২০২০ সালে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট এক দিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভেঙেছেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গত ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন মোট ৫০৪ বার মিথ্যা বলেছেন। দৈনিকটি ‘ট্রুথ টেস্টার’ বা ‘সত্য পরীক্ষক’ নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়েছে, ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৯ হাজার ৫০৮ বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন সেগুলোর মধ্যে করোনাভাইরাস অন্যতম। এই ভাইরাসকে প্রথমদিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই মূলত তিনি এসব মিথ্যা বুলি আউড়িয়েছেন। সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডোনাল্ড ট্রাম্প দিনে ৫০৪ বার মিথ্যা বলেছেন

আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১