ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা

আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের

  • আপডেট সময় : ০২:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / 213
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না। তিনি চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার চীনের গণমাধ্যমকর্মীদের সাথে সাক্ষাতে ওয়াং ই এ সতর্কবাণী উচ্চারণ করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে নিজের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ মনে করে চীনের উন্নতি দীর্ঘমেয়াদে এ অঞ্চলের সবগুলোর দেশের স্বার্থ রক্ষা করবে; কাজেই তা বন্ধ করা যাবে না।

তিনি বলেন, এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন করোনা মহামারী উত্তর যুগে চীন ও আমেরিকার মধ্যে আঞ্চলিক সহযোগিতা থাকা প্রয়োজন; সংঘর্ষ নয়।

বিভিন্ন ইস্যুতে চীনের সাথে সাংঘর্ষিক অবস্থানে যাওয়ার যে প্রবণতা ওয়াশিংটন দেখাচ্ছে তার তীব্র সমালোচনা করে ওয়াং ই বলেন, আমেরিকা যেন একথা মনে না করে যে, আন্তর্জাতিক বিষয়াদিতে তার কথাই শেষ কথা। তিনি স্পষ্ট করে বলেন, চীনের সাথে আলোচনা করতে আসলে আমেরিকার একতরফা দাবিগুলো মেনে নেয়া হবে না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের সাথে আলোচনার দরজা খোলা রয়েছে। তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সম অধিকারের ভিত্তিতে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বেইজিং-এর সাথে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠে। বাণিজ্য, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, হংকং ও করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসন চীনের সাথে সংঘাতপূর্ণ অবস্থানে চলে যায়। গত জানুয়ারি মাসে জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করে চীনের ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করেন। বিভিন্ন ইস্যুতে বিশেষ করে মানবাধিকার ইস্যুতে চীনের সাথে সংঘাতের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের

আপডেট সময় : ০২:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১