ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মূর্তি উদ্ধারে গিয়ে জেলা সিআইডির এসআইসহ আটক ৩

  • আপডেট সময় : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 339
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে মান্ডইল গ্রামে প্রশাসনকে না জানিয়ে ব্যক্তিগত স্বার্থে মূর্তি উদ্ধার করতে গিয়ে বাংলাদেশ পুলিশ (সিআইডি টিএইচবি) শাখার রাজশাহী জোনের এসআইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত আটটায় মান্ডইল আস্তা পুকুর গ্রামের জুয়েল হাসদার বাড়িতে সিআইডি এমএস মাহাবুব আলী ও তার সঙ্গীয়রা একটি মাইক্রো ও মোটরসাইকেলে করে জুয়েল হাঁসদার বাড়িতে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে তার বাড়িতে মূর্তি আছে বলে ভিতরে প্রবেশ করে। জুয়েল হাঁসদা এ সময় বাড়িতে না থাকায় সিআইডি এমএস মাহাবুব আলীর হুকুমে জুয়েল হাঁসদার মামা শশুর সরকার কিস্কু ও তার ছোট ছেলে রুবেল হাঁসদাকে বেঁধে রেখে বাড়িতে কোদাল দিয়ে ঘরের ভিতর খোঁড়াখুড়ি করে।  আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের আসল পরিচয় জানতে চায়। এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে গ্রামবাসী মসজিদের মাইকে সবাইকে ডাক দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে টুলুকেও জানায়। পরে গ্রামবাসী কাঁকনহাট পুলিশ ফাঁড়িকে জানিয়ে তাদের ঘিরে রাখে। এ সময় গ্রামবাসী উত্তেজিত হয়ে তাদের মারধর করে এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাস ও মোটর সাইকেলটি ভাঙচুর করে। ঘটনায় এলাকায় এক রকম থমথমে অবস্থা বিরাজ করছে। আটকরা হলেন, সিআইডি টিএইচবি শাখার রাজশাহী জোনের এসআই এমএস মাহাবুব আলী (৩২),  তার সঙ্গে থাকা ভুয়া সিআইডিরা হলেন, রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মহল্লার শহিদুল ইসলাম (৪৮), বালিয়াপুকুর এলাকার আমিরুল (৫৫) ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের  আতিকুর রহমান (২৮)।

কাঁকনহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দেওয়ান মো. এনামুল হক ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সিআইডি এমএস মাহাবুব আলী ও ভুয়া পরিচয়ের অপর তিন সিআইডিকে আটক করে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, তাদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মূর্তি উদ্ধারে গিয়ে জেলা সিআইডির এসআইসহ আটক ৩

আপডেট সময় : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭