ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মডার্নার টিকা ৬ মাস পর্যন্ত ৯৩ ভাগ কার্যকর

  • আপডেট সময় : ১০:২৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ওষুধ কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা ষ্টিফেন ব্যান্সেল বলেছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কোভিড ১৯-এর টিকা ছয় মাস পর্যন্ত ৯৩ ভাগ টেকসই কার্যকারিতা দেখিয়েছে। তবে এটা মানতে হবে যে ডেল্টা ধরণ একটি নতুন হুমকি এবং এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

মডার্না বলেছে, তাদের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পর্যন্ত তা ৯৩ ভাগ কার্যকর থাকে। বৃহস্পতিবার এক ঘোষণায় ম্যাসাচুসেটস ভিত্তিক কেম্ব্রিজ প্রতিষ্ঠানটি তাদের আয়ের হিসাব দেয়ার সময় একথা জানায়।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ষ্টিফেন ব্যান্সেল বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কোভিড ১৯-এর টিকা ছয় মাস পর্যন্ত ৯৩ ভাগ টেকসই কার্যকারিতা দেখিয়েছে তবে এটা মানতে হবে যে ডেল্টা ধরণ একটি নতুন হুমকি এবং এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, তাদের মনে হয় শীতকালের আগে একটি বুস্টার শট নেয়া প্রয়োজন, তবে স্বাস্থ্য কর্মকর্তারা আপাতত বুস্টার নেবার পরামর্শ দিচ্ছেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দরিদ্র দেশগুলোতে প্রথম ডোজ দেয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ধনী দেশগুলোকে বুস্টার না দেয়ার পরামর্শ দিয়েছে।

দ্বিতীয় কোয়ার্টারে মডার্না ২.৭৮ বিলিয়ন ডলার আয় করেছে। গত বছর এই সময়ে তাদের ক্ষতি হয়েছিল ১ লাখ ১৭ হাজার ডলার। এই টিকাটি প্রতিষ্ঠানের একমাত্র অনুমোদিত পণ্য যা বিশ্বের ৫০টি দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পেয়েছে।

জার্মান পার্টনার বায়ো এন টেকের সাথে যৌথভাবে টিকা উৎপাদনকারী ফাইজার সম্প্রতি বলেছে, তাদের টিকা দ্বিতীয় ডোজ দেয়ার পর কয়েক মাস কার্যকর থাকে। তারা আরো বলেছে, কোম্পানির লাভের প্রায় অর্ধেক আসছে এই টাকা থেকে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মডার্নার টিকা ৬ মাস পর্যন্ত ৯৩ ভাগ কার্যকর

আপডেট সময় : ১০:২৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১