ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চিত্রনায়িকা শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী : পুলিশ

  • আপডেট সময় : ০৮:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার দায় স্বীকার করে তার স্বামী ও বন্ধু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হত্যার দায় স্বীকার করে অভিনেত্রী শিমুর স্বামী ও তার বন্ধু ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পারিবারিক কলহের জের ধরে তার স্বামী ঘটনার দিন নিজ বাসায় শিমুকে হত্যা করে।

পরে লাশ গুম করতে তার বন্ধুকে বাসায় ডেকে আনেন। দুজনে পরিকল্পনা করে লাশ বস্তাবন্দি করে রাতে কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় আলীপুর সেতুর কাছে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

শিমুর হত্যাকাণ্ডে স্বামী ছাড়া অন্য কেউ জড়িত নয় বলে জানান পুলিশ সুপার।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, আসামিরা স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়ায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করবেন।

এর আগে ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকার আলীপুর ব্রিজের কাছে রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করে পুলিশ।

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ১৯৯৮ সালে। প্রথম সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’। পরে প্রায় অর্ধশত সিনেমা ও অনেক নাটকে অভিনয় করেছেন তিনি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিত্রনায়িকা শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী : পুলিশ

আপডেট সময় : ০৮:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২