ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সেরে ওঠার এক বছর পরও শরীরে করোনার উপসর্গ থাকছে : গবেষণা

  • আপডেট সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার এক বছর পরও শরীরে ভাইরাসটির উপসর্গ মিলছে বলে গবেষণায় উঠে এসেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার আইইডিসিআরের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গবেষণা বলছে, প্রথম উপসর্গ দেখা দেয়ার তিন মাস পর ৭৮ শতাংশ, ছয় মাস পর ৭০ শতাংশ, নয় মাস পর ৬৮ শতাংশ ও এক বছর পর ৪৫ শতাংশ রোগীর মধ্যে কোভিড পরবর্তী উপসর্গ থাকতে দেখা গেছে।

এতে আরো বলা হয়, যারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগে ভুগছেন, তাদের কোভিড পরবর্তী উপসর্গ থাকার ঝুঁকি ২ থেকে ৩ গুণ পর্যন্ত বেশি।

যেখানে কোভিডে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে জ্বর, সর্দি, হাাঁচি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, স্বাদ-গন্ধের অনুভূতি লোপ পাওয়া, অবসাদ ও দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে পারে।

আইইডিসিআরের গবেষণায় বলা হচ্ছে, সুস্থ হওয়ার পরও রোগীর মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা থেকে যেতে পারে। এসব সমস্যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কোভিড পরবর্তী জটিলতা বা ‘পোস্ট কোভিড কন্ডিশনস’।

অসংক্রামক ব্যাধি, যেমন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কোভিড পরবর্তী উপসর্গের আশঙ্কা ২ থেকে ৩ গুণ বেশি বলে উল্লেখ করেছে আইইডিসিআর। তবে নিয়মিত ওষুধ সেবন করলে কোভিড জটিলতার ঝুঁকি কিছুটা কমে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য গবেষণার সময় এবং অংশগ্রহণকারী রোগীর সংখ্যা সম্পর্কে কোনো তথ্য জানায়নি আইডিসিআর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেরে ওঠার এক বছর পরও শরীরে করোনার উপসর্গ থাকছে : গবেষণা

আপডেট সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২