ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পক্ষের সমান ভূমিকা প্রয়োজন : মার্কিন রাষ্ট্রদূত

  • আপডেট সময় : ১০:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা শেয়ার করে রাষ্ট্রদূত বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন ‘জটিল কাজ’ যার জন্য সমাজের প্রতিটি অংশের অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, একটি বিষয় স্পষ্ট করে বলতে গেলে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে অন্য কোনো দলের ওপর সমর্থন করে না যুক্তরাষ্ট্র। গত ৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সাথে তাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্র গর্বিত।

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘পলিটিক্স ম্যাটারস’ শীর্ষক একটি ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় হাস বলেন, নির্বাচন কমিশন, সরকার, গণমাধ্যম, আইন প্রয়োগকারী সংস্থা, সুশীল সমাজ ও রাজনৈতিক দল- প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, তাদের কেউ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা কেউ যদি অন্যকে দায়িত্ব পালনে বাধা দেয় তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রায় অসম্ভব হয়ে পড়ে।

তিনি বলেন, এই দেশের সব নাগরিকের জীবনযাত্রার মান উন্নত করার প্রচেষ্টার দৃঢ় সমর্থক হিসেবে থাকবে তারা।

রাষ্ট্রদূত বলেন, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের একটি মৌলিক উপায় হলো তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া।

সারাদেশে বাংলাদেশী রাজনৈতিক নেতা ও কর্মীদের হাতের কাছে রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা নিয়ে যেতে ইউএসএআইডির ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পটি শুরু করা হয়েছে। এটি বাস্তবায়ন করছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চিফ অফ পার্টি ডানা এল ওল্ডস অনুষ্ঠানে বক্তব্য দেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পক্ষের সমান ভূমিকা প্রয়োজন : মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় : ১০:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২