ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

স্বামীকে হত্যা করে থানায় হাজির স্ত্রী

  • আপডেট সময় : ১০:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে অলিউল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে সৌদি আরব যাওয়ার আগের রাতে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন তার স্ত্রী।

মঙ্গলবার সকালে এ তথ্য জানান শ্রীনগর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, সকালে মাজেদা বেগম (৩২)  নামে এক নারী থানায় এসে জানান তিনি স্বামী অলিউল্লাহকে হত্যা করে বাড়িতে লাশ রেখে এসেছেন।

পরে শ্রীনগর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুটিমারা গ্রামের বাড়ি থেকে নিহত অলিউল্লাহর মরদেহ উদ্ধার করে।

এসময় অলিউল্লাহর হাত-পা ওড়না দিয়ে বাধা ও গলায় ওড়না পেঁচানো ছিল।

অলিউল্লাহর পরিবার ও স্থানীয়রা জানায়, অলিউল্লাহ ১৮ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি মাঝে মাঝে দেশে আসতেন। মঙ্গলবার রাতে সৌদি যাওয়ার আগে তিনি হত্যার শিকার হন।

চৌদ্দ বছর আগে অলিউল্লাহর সঙ্গে হাঁসাড়া গ্রামের নুরু খলিফার মেয়ে মাজেদার সঙ্গে  তার বিয়ে হয়। এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিন মাস আগে সৌদি থেকে দেশে ফিরেন অলিউল্লাহ। এরপর স্ত্রীর নামে অর্ধকোটি টাকা দিয়ে কেনা জমি বিক্রি করে ব্যবসা করতে চান তিনি। এতে স্ত্রী রাজি হননি।

পরে অলিউল্লাহ ফের সৌদি যাওয়ার জন্য চেষ্টা করেন। এতেও মাজেদা বাধা দেন। তিনি অলিউল্লাহর পাসপোর্টটি ছিঁড়ে ফেলেন। এনিয়ে হাঁসাড়া ইউনিয়ন পরিষদে সালিশও হয়।

এ পর্যায়ে নতুন পাসপোর্ট তৈরি করে সৌদি যাওয়ার উদ্যোগ নেন অলিউল্লাহ। আজ মঙ্গলবার রাতে তার ফ্লাইট ছিল। কিন্তু এর আগের রাতেই তাকে স্ত্রী মাজেদা বেগম খুন করেন।

শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, অলিউল্লাহর মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বামীকে হত্যা করে থানায় হাজির স্ত্রী

আপডেট সময় : ১০:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭