ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট সময় : ০৫:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরা-বিমানবন্দর সড়কে আজ তীব্র যানজট দেখা দিয়েছে। দীর্ঘ সময় আটকে থেকে উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। ফলে ভোগান্তিতে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।

রোববার ভোর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। এরপর সকাল ৭টা থেকে বিমানবন্দর সড়ক ও মহাখালী-বনানী-উত্তরা সড়কে যানজট শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানজটের তীব্রতা।

তীব্র যানজট সৃষ্টি হয় আব্দুল্লাহপুর থেকে উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্ব রোড, বনানী, কুড়িল প্রগতি সরণিজুড়ে। অন্যদিকে বনানী, বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, এয়ারপোর্ট, উত্তরা, আব্দুল্লাহপুর ছাড়িয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি।

পুলিশের ট্রাফিক বিভাগের সংশ্লিষ্টরা জানান, এই যানজটের প্রধান কারণ, উত্তরা এলাকায় বিআরটিএ’র প্রকল্প। প্রকল্পের কাজের জন্য সড়কে বড় বড় গর্ত হয়েছে। এসব গর্তে জমেছে পানি। এই পরিস্থিতিতে বিমানবন্দর হয়ে টঙ্গি বা গাজীপুরের দিকে যানবাহন দ্রুত গতিতে চলতে পারছে না। ফলে দেখা দিয়েছে তীব্র যানজট।

এক চালক আক্ষেপ করে বলেন, সকাল ৭টায় টঙ্গী বাজার থেকে ছেড়ে এয়ারপোর্ট পর্যন্ত আসতে সময় লেগেছে ৩ ঘণ্টারও বেশি।

এ বিষয়ে উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুল হাসান বলেন, মোটর বসিয়ে উত্তরার সড়কের পানি সরানো হয়েছে। এখন যান চলাচল শুরু হয়েছে। তবে চাপ রয়ে গেছে, গতিও কম। গাড়ির চাপ দিনব্যাপী থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০৫:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২