ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সাত খুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈনিক আলীমের আত্মসমর্পণ

  • আপডেট সময় : ০৮:১৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক সৈনিক আব্দুল আলীম আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল আলীম নাটোর জেলার বাগাতিপাড়া থানার মহজমপুর গ্রামের জলিলের ছেলে।

গত ১৬ জানুয়ারি আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করা হয়। যেখানে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরো নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়।  পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আবদুল আলীম। পরে তাকে র‌্যাব থেকে চাকরিচ্যুত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাত খুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈনিক আলীমের আত্মসমর্পণ

আপডেট সময় : ০৮:১৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭