ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নরসিংদীতে ‘বিতর্কিত’ পোশাকের প্রতিবাদকারী শীলার মুক্তিতে বাধা নেই

  • আপডেট সময় : ১০:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নরসিংদী রেলস্টেশনে ‘বিতর্কিত পোশাক’ পরার অভিযোগ তুলে এক তরুণীর বিরুদ্ধে প্রতিবাদ করার ঘটনায় গ্রেফতার মার্জিয়া আক্তার ওরফে শিলাকে (৬০) হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল ও মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।।

আইনজীবী জহুরুল ইসলাম মুকুল জানান, জামিন বহাল থাকায় মার্জিয়া আক্তার ওরফে শিলার জামিনে মুক্তিতে আর বাধা নেই।

এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্ট শীলাকে জামিন দিয়ে রুল জারি করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ২১ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিনাদেশ স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। সে অনুযায়ী আজ নিয়মিত বেঞ্চে শুনানি হয়।

গত ১৮ মে সকালে নরসিংদী রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স ও টপস। তাই দেখে স্টেশনে অবস্থানরত এক নারী প্রথমে ওই তরুণীকে ‘কটাক্ষ’ করেন। পরে আরো কয়েকজন ব্যক্তি তার ওপর হামলার চেষ্টা চালায়। ভুক্তভোগী ওই তরুণী দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নিয়ে তাকে বাঁচানোর অনুরোধ করেন। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে উঠিয়ে দেয়া হয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। পরে ৩০ মে শিবপুরের মুনছেপের চর এলাকায় অভিযান চালিয়ে শিলাকে আটক করে র‌্যাব-১১।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ‘বিতর্কিত’ পোশাকের প্রতিবাদকারী শীলার মুক্তিতে বাধা নেই

আপডেট সময় : ১০:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২