ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরে যান : সরকারকে রিজভী

  • আপডেট সময় : ১১:২৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।  আর সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। কারণ দীর্ঘদিন অনাচার ও অত্যাচার চলতে পারে না। তাই ভালোই ভালোই নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যান।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘নবগঠিত নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক এ সভায় তিনি বলেন,  রকিব মার্কা নির্বাচনের চেয়েও খারাপ নির্বাচনের জন্য নুরুল হুদাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সরকার দেশকে দুর্নীতির স্বর্গ রাজ্যে বানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি হচ্ছে সরকারের ইশতেহার ও আর্দশ। দুর্নীতিই তাদের ধ্যান ও জ্ঞান।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরে যান : সরকারকে রিজভী

আপডেট সময় : ১১:২৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭