ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গুলশানে গোলাগুলি : স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ১২:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলশান-১ এলাকার গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশে গুলির ঘটনায়ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: আব্দুল ওয়াহিদ মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার সকালে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাকির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার মধ্যরাতে আহ আমিনুল ইসলাম মামলা করেন।

জানা গেছে, এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অভিযুক্ত আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তিনজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন মনির আহমেদ ও মো. আরিফ হোসেন। মামলার এজাহারভুক্ত অন্য দুজন হলেন শরিফুল ও হুমায়ুন। ঘটনার পর থেকে তারা পলাতক।

এর আগে রোববার বিকেলে রাজধানীর গুলশান-১ এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটে গ্লোরিয়া জিন্স ক্যাফের পেছনে টাকা ভাগাভাগি নিয়ে আমিনুল ও তার পরিচিত ওহিদুলের মধ্যে সংঘর্ষ হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশানে গোলাগুলি : স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩