ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

ভারতের রাষ্ট্রপতি ভবনে শিল্পী শাহাবুদ্দিন আমন্ত্রিত

  • আপডেট সময় : ০৯:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাষ্ট্র্রপতি প্রণব মুখার্জির বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ আজ  থেকে ৫ দিন দিল্লির ‘রাষ্ট্রপতি ভবনে’ থাকবেন।

ভারতের রাষ্ট্রপতি ভবন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আজ ১৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ দিন, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ভবনে থাকবেন। সেখানে অবস্থানের সময় শাহাবুদ্দিন আহমেদের ‘শান্তি’ শিরোনামে একটি একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কলকাতাভিত্তিক গেঞ্জেস আর্ট গ্যালারির সঙ্গে যৌথ উদ্যোগে রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম আর্ট গ্যালারিতে এ প্রদর্শনী হবে। মিউজিয়ামে আসা দর্শনার্থীরা এই প্রদর্শনী দেখার সুযোগ পাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বের অনেক জায়গায় শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। তার আঁকা ছবি ফ্রান্স, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশের জাতীয় জাদুঘরসহ বিভিন্ন গ্যালারি এবং ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের রাষ্ট্রপতি ভবনে শিল্পী শাহাবুদ্দিন আমন্ত্রিত

আপডেট সময় : ০৯:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭