ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ঢাকা বারের দুই দিনব্যাপী নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি

  • আপডেট সময় : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 393
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৭-১৮ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ৯টা হইতে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঢাকা বারের ওয়েবসাইটে দেখা যায় ২০ হাজার ৩৯ জন আইনজীবী রয়েছেন এ বারে। নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় উৎসবমূখর অবস্থা বিরাজ করছে।

এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ি ২০১৭-২০১৮ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।

এ বারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধিতা হয় দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেল আওয়ামী লীগ ও তাদের সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অপরটি বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল।

এ নির্বাচনে সাদা প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আইয়ুবুর রহমান।

অপরদিকে নীল প্যানেলের নেতৃত্বে রয়েছেন- অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম খান (বাচ্চু)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা বারের দুই দিনব্যাপী নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি

আপডেট সময় : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭