ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর

  • আপডেট সময় : ০৯:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গলির মধ্যে এক মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিবেদক মাসুদ মিয়া।

সোমবার রাত ৮টার দিকে পূর্ব রাজাবাজারে আমাদের অর্থনীতি কার্যালয়ের পেছনের গলিতে বখাটেরা তাকে মেরে রক্তাক্ত করে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাসুদ মিয়ার ভাই মো. কুদ্দুস মিয়া জানান, পূর্ব রাজাবাজারে আমাদের অর্থনীতি কার্যালয়ের পেছনে কয়েকজন বখাটে একটি মেয়েকে রাস্তায় শারীরিকভাবে লাঞ্ছিত করছিল।

এসময় মাসুদ ও তার কয়েকজন সহকর্মী মেয়েটিকে বাঁচাতে এগিয়ে যান। তারা বখাটেদের হাত থেকে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা চালায় এবং তাদের ছবিও তুলে প্রমাণ হিসেবে।

এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বখাটে আল আমিনের নেতৃত্বে ১৫-১৬ জন তাদেরকে মারধর করে পালিয়ে যায়। এরমধ্যে মাসুদকে মেরে গুরুতর আহত করে বখাটেরা।

পরে সহকর্মীরা মাসুদকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও চিকিৎসায় অবহেলার অভিযোগ আনেন স্বজনরা।

শেরেবাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস জানান, এমন একটি ঘটনা আমরা মৌখিকভাবে শুনেছি। কিন্তু লিখিত অভিযোগ না পাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারিনি।

তবে মাসুদের ভাই জানান, গত সোমবার মধ্যরাতেই মামলা দায়ের করা হয়েছে। কিন্তু অধিক রাত হওয়ায় আমাদের মামলার কপি দেয়নি পুলিশ। মামলার নম্বর ২২।

এরপর থানার এস আই জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

খোদ রাজধানীতে একটি মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় একজন সাংবাদিককে মারধরের করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মাসুদ মিয়ার চাচাতো ভাই আলোকিত বাংলাদেশের অর্থনৈতিক সংবাদদাতা জিয়াদুল ইসলাম। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিডিসংবাদের সম্পাদক মীর আহম্মেদ মিরু। তিনি বলেন, ‘একজন সাংবাদিক বখাটের মারপিটের শিকারের পর হাসপাতালেও নিগৃহীত হয়েছেন। এটা কোন ধরনের আচরণের মধ্যে পড়ে। পুলিশকে বখাটের নাম দেয়ার পরও গ্রেফতার নেই।’

তিনি বলেন, ধারাবাহিক সাংবাদিক নিপীড়নের অর্থ হলো দেশে আইনের শাসনের অভাব স্পষ্ট। মিরু পুলিশের প্রতি দ্রুত বখাটেকে গ্রেফতার করে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর

আপডেট সময় : ০৯:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭