ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা মামলার রায় ২৬ ফেব্রুয়ারি

  • আপডেট সময় : ১০:৪২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে তারাপুর চা বাগানের ভূমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ মামলার রায় আগামী ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) বিচারক সাইফুজ্জামান হিরো রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

সিএমএম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়ের জন্য দিন ঘোষণার আগে ভূমি আত্মসাৎ মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলা অভিযোগ থেকে জানা গেছে, ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগীব আলী।

২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে কোতোয়ালি থানায় আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন।

উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন মামলা দুটির কার্যক্রম স্থগিত ছিল। গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ মামলা দু’টি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদণ্ড দেন সিএমএম আদালত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা মামলার রায় ২৬ ফেব্রুয়ারি

আপডেট সময় : ১০:৪২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭