ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

৭ মার্চ থেকে শুরু মাহি-সোহমের ময়না

  • আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 320
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন ছবি ‘ময়না’তে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এ খবর বেশ পুরনো। অনেক আলোচনা ছিলো কে হবেন এই ছবির নায়ক। শোনা যাচ্ছিলো দেব ও সোহমের নাম। তবে শেষ হাসি হাসলেন সোহমই। তিনিই আসছেন মাহির নায়ক হয়ে।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ময়না’ ছবির শুটিং। প্রথম লটে কলকাতাতেই হবে দৃশ্যধারণ। নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইলের কর্ণধার আরশাদ অদনান। তিনি বলেন, ‘ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মাহিয়া মাহি। সবকিছু ঠিক থাকলে ‘ময়না’ আগামী ঈদে মুক্তি পাবে।’

ছবিটি নিয়ে অনন্য মামুন বলেন, ‘দেশের চলচ্চিত্রপ্রেমীদের নতুন রসায়নে ভিন্ন মাত্রার বিনোদন দিতেই মাহি ও সোহমকে নিয়ে এই ছবির যাত্রা। চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণের।’

ছবিটি নিয়ে বেশ আশাবাদী মাহিও। তিনি বলেন, ‘এর আগে আমি কলকাতার অঙ্কুশ ও ওমের বিপরীতে কাজ করেছি। এবার সোহমের বিপরীতে কাজ করবো। ভালো কিছুর প্রত্যাশা থাকছেই। আর ছবিটিতে আমি নাম ভূমিকায় অভিনয় করছি। তাই চ্যালেঞ্জও থাকছে। চেষ্টা করবো দর্শকদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ মার্চ থেকে শুরু মাহি-সোহমের ময়না

আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭