ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

রাশিয়াকে ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান!

  • আপডেট সময় : ১২:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইরান সরকার মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত প্লান্ট নির্মাণে রাশিয়াকে সহায়তা করছে। রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হোয়াইট হাউজে শুক্রবার জাতীয় নিরপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলেন, ইরান ওই প্লান্টের জন্য বস্তুগত সহায়তা দিচ্ছে। আগামী বছরের শুরুতেই প্লান্টটি কার্যক্রম শুরু করতে পারবে।

যুক্তরাষ্ট্র আরো দাবি করে যে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ায় শত শত ড্রোন পাঠিয়েছে ইরান।

কিরবি শুক্রবারের বিবৃতিতে আরো বলেন, কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের লোকজনকে ভীত করতে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। মনে হচ্ছে যে রাশিয়া-ইরান সামরিক অংশীদারিত্ব আরো জোরদার হচ্ছে।

তিনি বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে ইরানি ড্রোন উৎপাদনে ইরানের সাথে রাশিয়ার কাজ করাতে আমরা উদ্বিগ্ন।’

তিনি বলেন, মার্কিন গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যে মস্কো থেকে কয়েক শ’ মাইল দূরে অবস্থিত আলাবুগা স্পেশাল ইকোনমিক জোনে ওই প্লান্টটি নির্মাণ করা হচ্ছে।

তবে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, ইরান তাদের কাছে ড্রোন পাঠিয়েছে, তবে তা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার আগে।

কিন্তু যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে ইরান অব্যাহতভাবে রাশিয়ায় ড্রোন পাঠিয়ে যাচ্ছে। শুক্রবারও কিরবি ওই অভিযোগ পুনরাবৃত্তি করেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়াকে ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান!

আপডেট সময় : ১২:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩