ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে শাওনের মামলা

  • আপডেট সময় : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন হুমায়ূন আহমেদ পত্মী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি থানায় তিনি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ওসি মো. আবদুল লতিফ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুকে স্ট্যাটাস এবং লাইভ ভিডিওতে শাওন ও তার পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য ও জীবননাশের হুমকি দেন বান্টি মীর নামের ওই প্রবাসী।

এর আগে ওই অভিযোগে শুক্রবার ধানমণ্ডি থানায়  সাধারণ ডায়েরি করেছিলেন শাওন। এবার মামলা করেছেন তিনি।

এজাহারে শাওন উল্লেখ করেন, ‘আমাকে নিয়ে কুৎসিত, বানোয়াট ও মনগড়া বাক্যালাপ দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে। এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি এবং আমার মযার্দা দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আমি উক্ত ব্যক্তিকে কখনো দেখি নাই বা তাকে আমি চিনি না কিংবা তার সাথে  আমার বা আমাদের পরিবারের কারও কোনও যোগাযোগ নাই। আমার ধারণা, উক্ত ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধিকল্পে এহেন কর্ম করছে।

একই সঙ্গে মামলার পাশাপাশি শাওন পুলিশকে বান্টি মীরের কার্যকলাপ বিষয়ে বেশ কিছু প্রমাণাদি উপস্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে শাওনের মামলা

আপডেট সময় : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭