ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

বাবুল আক্তারের শ্বশুর-শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ

  • আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের শ্বশুর-শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা।

আজ রবিবার সকালে খিলগাঁর ভুইয়া পাড়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান এই জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের তথ্যের উদ্ধৃতি দিয়ে বাবুল আক্তারের শ্বশুর পুলিশের সাবেক কর্মকর্তা মোশাররফ হোসেন ইত্তেফাক অনলাইনকে বলেন, “আজ সকালে তদন্তকারী কর্মকর্তা আমার বাসায় এসেছিলেন। তিনি আমাকে আমার স্ত্রী ও ছোট মেয়ে ডা. শায়লা মোশাররফ নিনজাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি মামলার সম্পর্কে খোঁজখবর নেন। আমি তাকে বলেছি, আমার মেয়ের হত্যার ষড়যন্ত্রকারীকে গ্রেফতার ও বিচার করা হোক। কারণ এর আগে যারা হত্যা করেছে তারা পুলিশের কাছে জানিয়েছে, ‘আমরা জানতাম না যাকে হত্যা করেছি তিনি এসপির স্ত্রী।’ তাই এ হত্যার পেছনে অবশ্যই একজন ষড়যন্ত্রকারী আছেন।”

সাবেক আসেপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কী না এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ‘বাবুল তো আমাদের এখানে থাকে না। সে মগবাজারের আদদ্বীন হাসপাতালের পাশে ১০ তলা ভবনের অষ্টম তলার ফ্লাটে দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কী না আমি জানি না।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রামের জিইসি মোড়ে সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবুল আক্তারের শ্বশুর-শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭