ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

গাবতলীতে শ্রমিকদের তাণ্ডব: ৩ মামলায় আসামি সহস্রাধিক

  • আপডেট সময় : ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনা ঘোষণায় পরিবহন ধর্মঘট ডেকে রাজধানীর গাবতলীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অন্তত এক হাজার ২০০ শ্রমিককে আসামি করা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর দারুসসালাম থানায় মামলা তিনটি দায়ের করা হয় বলে যুগান্তরকে জানিয়েছেন থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সরকার মো. নওশের আলী।

তিনি জানান, প্রথম মামলার বাদী দারুসসালাম থানার এসআই জুবায়ের। এ মামলায় ১০৯, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩৩২, ৪৩৫ এবং ৪৪২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলার বাদী এসআই নিয়াজ। এ মামলায় বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আর তৃতীয় মামলার বাদী বাবলি ফেরদৌসী নামের এক ভুক্তভোগী নারী। এ মামলায় ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭ এবং ৫০৬ ধারায় অভিযোগ করা হয়েছে।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম যুগান্তরকে বলেন, ধর্মঘটের নামে গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকরা ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটায়।

তিনি বলেন, এসব ঘটনায় তিনটি মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অন্তত এক হাজার ২শ’ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় সম্প্রতি আদালত মানিকগঞ্জে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন ও সাভারে আরেক ট্রাকচালককে মৃত্যুদণ্ডের রায় দেন।

এ রায়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে সারা দেশে বিনা ঘোষণায় আকস্মিক ধর্মঘট পালন শুরু করে পরিবহন মালিক ও শ্রমিকরা।

ওইদিনই রাতে ও পরের দিন বুধবার দুপুর পর্যন্ত গাবতলীতে তাণ্ডব চালায় শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাবতলীতে শ্রমিকদের তাণ্ডব: ৩ মামলায় আসামি সহস্রাধিক

আপডেট সময় : ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭