ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

১৫৪ ট্যানারিকে প্রায় ৩১ কোটি টাকা জমার নির্দেশ

  • আপডেট সময় : ০৯:৫১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩১ কোটি টাকা জমা দিতে ১৫৪ ট্যানারি মালিককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের এই অর্থ জমা দিতে বলা হয়েছে।এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালত বলেছে, এই সময়ের মধ্যে অর্থ জমা না দিলে ট্যানারিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর না করায় গত বছর ১৬ জুন ১৫৪ ট্যানারি মালিকের প্রত্যেককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। গত ১৮ জুলাই আপিল বিভাগ ৫০ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য ট্যানারি মালিকদের নির্দেশ দেয়। শিল্প সচিবকে এই অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল। কিন্তু ওই নির্দেশ প্রতিপালন না করায় হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন রিটকারী সংগঠনের আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে হাইকোর্ট শিল্প সচিব মোশাররফ হোসেনকে তলব করে।

এরপর শিল্প সচিবের পক্ষ থেকে হাইকোর্টের প্রতিবেদন দিয়ে বলা হয়, ৩০ কোটি ৮৫ লাখ টাকা ট্যানারি মালিকরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি। এরপর হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫৪ ট্যানারিকে প্রায় ৩১ কোটি টাকা জমার নির্দেশ

আপডেট সময় : ০৯:৫১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭