ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

‘বাংলাদেশে আল-কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব নেই’

  • আপডেট সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 393
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ধার্মিক হতে পারে কিন্তু ধর্মান্ধ নয়। এখানকার মানুষ জঙ্গিবাদ সন্ত্রাস পছন্দ করে না। কাজেই আমাদের দেশে আল কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব নেই। যেগুলো ছিল ও আছে সেগুলো আমাদের দেশেরই তৈরি কিছু সন্ত্রাসী-জঙ্গি বাহিনী। যা-কিনা আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবেই দমন করতে পেরেছে।’

শনিবার ভোলার চরফ্যাশন সরকারি কলেজ মাঠে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিবহন শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা অযৌক্তিক অযথা আন্দোলন ছিল। আদালত যে রায় দিয়েছে তারা এর বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে পারতো। এর পেছনে যদি কারো উদ্দেশ্য থাকে বা কেউ করিয়ে থাকে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা আছে দেখবে। কিন্তু আমরা কাউকে অযথা হয়রানি করবো না।’

এতে চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সা আহমেদ দুলাল সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল রেঞ্জের ডিআইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান, ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন ও পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।

পরে মন্ত্রী চরফ্যাসন সরকারি কলেজের নব নির্মিত চারতলা একাডেমিক ভবন এবং বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ও কুকরি মুকরিতে দুইটি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘বাংলাদেশে আল-কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব নেই’

আপডেট সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭