ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

চলতি বছর বিয়ে করবেন কণা

  • আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় কন্ঠশিল্পী কণা চলতি বছরে বিয়ে করছেন। অনেকদিন ধরেই তার পরিবার বিয়ের জন্য তোড়জোড় শুরু করেছেন। এর আগে অবশ্য গত বছর বিয়ে করার কথা জানিয়েছিলেন বাংলা গানের তরুণ প্রজন্মের এ শিল্পী।

সেবার কণা ফেসবুকে একটি বিবৃতি দিয়ে বলেন, ‘আমিও তাদের পাত্র বাছাইয়ের অনুমতি দিয়ে দিয়েছি। ইতোমধ্যে পরিবারও আমার জন্য পাত্র দেখা শুরু করেছে। তারা যে পাত্র পছন্দ করবে, আমি তাকেই বিয়ে করব। এক কথায় বলতে গেলে, নতুন বছরেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করব বলে আশা করছি।’ কিন্তু ইচ্ছে পূরণ হয়নি।

কিন্তু এ বছর বিয়ে করা হচ্ছে কিনা জানতে চাইলে কণা বলেন, ‘আমার কাছে বিয়ে একটি পবিত্র বন্ধন ও শুভ একটি সম্পর্কের নাম। বিষয়টি নিয়ে তাই তাড়াহুড়ো করতে চাই না। এ বছরই বিয়ের বাদ্য বাজতে পারে। তবে আমি মনে করি, বিয়ের বিষয়টি সৃষ্টিকর্তার হাতেই রয়েছে। দেখা যাক কী হয়।’

গত বছর কণার দুটি গান বেশ জনপ্রিয়তা পায়। এর মধ্যে একটি ‘রেশমি চুড়ি’ এবং অন্যটি ‘বসগিরি’ ছবির ‘দিল দিল দিল’। বর্তমানে স্টেজ শো নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন এ তারকা। এর সঙ্গে সিনেমার গান নিয়েই ব্যস্ততা বেশি। বেশ কয়েকটি ছবির প্লেব্যাক করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি বছর বিয়ে করবেন কণা

আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭