ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সহিংস রাজনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিলেন ব্যবসায়ীরা

  • আপডেট সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের বিরাজমান বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জেলা, উইমেন ও মেট্রোপলিটন চেম্বারগুলোর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বিভিন্ন জেলা চেম্বারের নেতারা হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ, ভাংচুরসহ যেকোনো সহিংস রাজনৈতিক কর্মকা-ের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান। রোববার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য, পণ্য উৎপাদন, রপ্তানি এবং সরবরাহ ব্যবস্থায় চলমান রাজনৈতিক সহিংসতার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হয়।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সভায় বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা কঠিন হবে। অর্থনীতিকে সচল রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহিংস কর্মসূচি থেকে বিরত থাকতে হবে। দেশের ব্যবসায়ী সম্প্রদায় কোন ধরনের রাজনৈতিক সহিংসতা চান না।
মতবিনিময় সভায় অংশ নিয়ে বিভিন্ন জেলা চেম্বারের নেতারা-হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ, ভাংচুরসহ যেকোনো সহিংস রাজনৈতিক কর্মকা-ের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি খায়রুল হুদা চপল যেকোনো সহিংস কর্মসূচিতে সবার আগে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ী ও উদ্যোক্তারা- এমন দাবি করে বলেন, ‘আমরা হরতাল, অবরোধ চাই না। চলমান ৪৮ ঘন্টার অবরোধের পর আবারও যদি নতুন করে হরতাল বা অবরোধ দেয়া হলে, এর প্রতিবাদে এফবিসিসিআইয়ের নেতৃত্বে সারাদেশের ব্যবসায়ীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির উদ্যোগ নিতে পারি।’
গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআই’র সহসভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল ধ্বংসাত্মক কর্মসূচির পথ বেছে নিয়েছে- যা অর্থনীতির জন্য বড় হুমকি। সারা দেশের জেলা চেম্বারগুলোকে সাথে নিয়ে এফবিসিসিআই’কে এসব ধ্বংসাত্মক কর্মকা-ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এফবিসিসিআইয়ের আরেক সহসভাপতি মো. মুনির হোসেন বলেন, অতীতে সকল সংকটে ব্যবসায়ীরা চ্যালেঞ্জ নিয়ে দেশের অর্থনীতিকে আজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। এবারও ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে, চলমান চ্যালেঞ্জ মোকাবেলা করবে।
মতবিনিময় সভায় ভার্চুয়্যালি যুক্ত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দ, সিলেট চেম্বার, নীলফামারী চেম্বার, কুষ্টিয়া চেম্বার, কিশোরগঞ্জ চেম্বার, রংপুর চেম্বার, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ঢাকা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জয়পুরহাঁট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ব্রাক্ষ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসহ অন্যান্য চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহিংস রাজনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিলেন ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩