ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শাহজালালে এক লাখ ডলারসহ ২ মার্কিন নাগরিক আটক

  • আপডেট সময় : ১২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / 340
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ডলারসহ বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে আটক করা হয়েছে। কোনো অ্যানডোর্সমেন্ট ছাড়াই ডলার নেয়ার চেষ্টা করায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন মো: রেজাউল করিম ও মো: জসীম উদ্দীন খান।

শনিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই দু’জন শুক্রবার (২৬ জানুয়ারি) কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সাথে এক লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এই ডলার নেয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের।

দুই যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হতে পারে বলে জানা গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালালে এক লাখ ডলারসহ ২ মার্কিন নাগরিক আটক

আপডেট সময় : ১২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪