ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চান্দিনা বোমাসহ দুই জেএমবি সদস্য আটক

  • আপডেট সময় : ০৮:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 284
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চান্দিনা উপজেলায় বোমা ও ছুরিসহ জসিম (২২) ও হাসান (২৪) নামে জেএমবির দুই সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে জসিম নামে এক জেএমবি সদস্য গুলিবদ্ধ হন। অপর একজন আহত  হয়েছেন।

আটক জেএমবি সদস্য হাসান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের বাসিন্দা। অপরজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মনিরুল ইসলাম জানান, সকাল সোয়া ১১টায় সন্দেহজনক গতির কারণে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় শ্যামলী পরিবহণের একটি বাস পুলিশ ধাওয়া করে আটক করে। এরপর সেখান থেকে যাত্রীবেশী দুই জেএমবি সদস্য ‘আল্লাহু আকবার ধ্বনি’ দিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় ২৪ রাউন্ড গুলি ছুড়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে ও হাসান নামে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি বোমা ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ জেএমবি সদস্য জসিম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এবং হাসান পুলিশ হেফাজতে চান্দিনা হাসপাতালে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চল সুপার রেজাউল করিম, জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া ও চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চান্দিনা বোমাসহ দুই জেএমবি সদস্য আটক

আপডেট সময় : ০৮:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭