ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন সব বিমানবন্দরে আধুনিক পাখি তাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা

২২তম স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : ০৭:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনব্যাপি ২২তম স্কয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তিন দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি, বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬০০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মোহাম্মদ রাফি উইনার, তৌসিফ ইকবাল সিদ্দিকি রানার আপ এবং মিসেস লি ইয়ং কিয়ং লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২২তম স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৭:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪