ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল

  • আপডেট সময় : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এদিন সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত একটি সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফল প্রকাশের পরপরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইন প্ল্যাটফর্মে ফলাফল একযোগে উন্মুক্ত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd অথবা https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও নিজেদের ফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে ফলাফল পাওয়ার সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ঘরে বসেই ফল জানা সম্ভব। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে এই সেবা গ্রহণ করা যাবে। বার্তা পাঠানোর নিয়ম হলো— HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, পুনরায় স্পেস দিয়ে রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে ‘HSC Dha 123456 2026’ ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে।

পরীক্ষার্থীরা চাইলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া এবং আনুষঙ্গিক নির্দেশনা শিক্ষাবোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিত আকারে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল

আপডেট সময় : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬