ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধ শতাব্দী পরে

  • আপডেট সময় : ১০:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফয়সাল মোহাম্মদ

বলো, দেশ ছেড়ে ভাল করিনি?
তুমি অনায়াসে হয়েছ অন্যের ঘরণী
আমিও ভিন্ন স্রোতে বেয়েছি তরণী।
প্রায় অর্ধ শতাব্দী পরে, আজ
এলোপাথাড়ি কত কথা মনে পড়ে
কি আশ্চর্য গতিতে স্মৃতিগুলো
বিক্ষিপ্ত ছুটোছুটি করে
তবু ম্লান হয়নি এতটুকু মনে,
চন্চল তারুণ্য ছুটে বেড়িয়েছে
অক্লান্ত, বিশ্ববিদ্যালয়ের বিশাল
চত্বরে, এখানে ওখানে।
আজ মুখোমুখি, প্রায় অর্ধ শতাব্দী পরে।
বিশ্বয়ে ভাবি, আবেগে অভাব তো ঘটেনি,
সেই একই স্রোত, চেনা ঘাটে ভিড়েছে মন।
এখন মুখে চাপ দাড়ি, শুভ্র পরিপক্ক কেশ,
ভিন্ন পরিবেশ, বালখিল্যতার নয়ত আবেশ।
সুচারু সময় বিদায়কালে মনে মনে কয়
তোমার আমার জীবনে হায়, এ দেখাই শেষ, বোধহয়॥

*ফয়সাল মোহাম্মদ (আটলান্টা,যুক্তরাষ্ট্র থেকে)

নিউজটি শেয়ার করুন

অর্ধ শতাব্দী পরে

আপডেট সময় : ১০:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

ফয়সাল মোহাম্মদ

বলো, দেশ ছেড়ে ভাল করিনি?
তুমি অনায়াসে হয়েছ অন্যের ঘরণী
আমিও ভিন্ন স্রোতে বেয়েছি তরণী।
প্রায় অর্ধ শতাব্দী পরে, আজ
এলোপাথাড়ি কত কথা মনে পড়ে
কি আশ্চর্য গতিতে স্মৃতিগুলো
বিক্ষিপ্ত ছুটোছুটি করে
তবু ম্লান হয়নি এতটুকু মনে,
চন্চল তারুণ্য ছুটে বেড়িয়েছে
অক্লান্ত, বিশ্ববিদ্যালয়ের বিশাল
চত্বরে, এখানে ওখানে।
আজ মুখোমুখি, প্রায় অর্ধ শতাব্দী পরে।
বিশ্বয়ে ভাবি, আবেগে অভাব তো ঘটেনি,
সেই একই স্রোত, চেনা ঘাটে ভিড়েছে মন।
এখন মুখে চাপ দাড়ি, শুভ্র পরিপক্ক কেশ,
ভিন্ন পরিবেশ, বালখিল্যতার নয়ত আবেশ।
সুচারু সময় বিদায়কালে মনে মনে কয়
তোমার আমার জীবনে হায়, এ দেখাই শেষ, বোধহয়॥

*ফয়সাল মোহাম্মদ (আটলান্টা,যুক্তরাষ্ট্র থেকে)