ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী ১৫ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কেন এখনো অনিশ্চিত যাত্রা? ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্ট গড়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর মাদক ও ডিজে পার্টি: অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ : ধর্মমন্ত্রী

  • আপডেট সময় : ১১:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করে যাচ্ছেন তিনি।
আজ জামালপুরের ইসলামপুরে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের সফলতার পথ ধরে ‘উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ গঠনের পথে দেশ আরো সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে।
পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবান আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, যুগ্ম সম্পাদক জিয়াউল হক সরকার প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ : ধর্মমন্ত্রী

আপডেট সময় : ১১:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪