ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ, জিপিএ-৫ ৪৫২০

  • আপডেট সময় : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ, যা আগের বছর ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন ফলাফলের এসব তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষার্থী ও জিপিএ-৫ এর চিত্র

চলতি বছর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী, যার মধ্যে ১ হাজার ৯৬৫ জন ছাত্র এবং ২ হাজার ৫৫৫ জন ছাত্রী।

বিগত বছরের ফলাফল

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে পাসের হার ছিল ৮১.২৪ শতাংশ, ২০২৩ সালে ৭৮.৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১.৬০ শতাংশ এবং ২০২১ সালে ৯৭.২৯ শতাংশ। আর ২০২০ সালে শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ, জিপিএ-৫ ৪৫২০

আপডেট সময় : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬