ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান, হ্যান্ড-গ্রেনেড জব্দ

  • আপডেট সময় : ০৯:২৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের উপর বোমা হামলার পর আটক দুই জঙ্গির দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মিরসরাইয়ে তাদের আস্তানায় অভিযান চালানো হয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ হ্যান্ড-গ্রেনেড জব্দ করেছে।  ওই আস্তানাটি ঘিরে রেখেছে পুলিশ। মিরসরাই পৌরসভার কলেজ রোডে রেদোয়ান মঞ্জিলে এক মাস আগে বাসা ভাড়া নেয় আটককৃত জঙ্গিরা।

বুধবার সকালে সিসিটিসি ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘গুলশানের হলি আর্টিজানে হামলায় জঙ্গিরা যে ধরনের গ্রেনেড ব্যবহার করেছিল, হাতে তৈরি একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে মিরসরাইয়ের আস্তানায়। এসব গ্রেনেড ওই আস্তানার ভেতরে ধ্বংস করা হবে। তবে অভিযানের সময় ওই আস্তানায় আর কাউকে পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘হ্যান্ডগ্রেনেডের পরিমাণ আমরা এখনো উল্লেখ করতে পারছি না। সেগুলো ধ্বংসের আগে আরেকবার গণনা করা হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় একটি চেকপোস্টে বাস তল্লাশির সময় পুলিশের উপর হামলার পর সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, জসিম (৩০) ও হাসান (৩২)। এদের মধ্যে একজন পুলিশের শটগানের গুলিতে আহত হয়েছিল। আরেকজনকে বোমা নিয়ে ধানক্ষেত দিয়ে পালানোর সময় আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান, হ্যান্ড-গ্রেনেড জব্দ

আপডেট সময় : ০৯:২৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭