ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

বিশ্বের ধনকুবেরদের তালিকায় সালমান এফ রহমান

  • আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এক নাম সালমান এফ রহমান।বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) গ্রুপের কর্ণধার তিনি। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো কোনও বাংলাদেশি হিসেবে তিনি জায়াগা করে নিয়েছেন।

বেইজিংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল-এর ওই তালিকার ২২৫৭ জন ধনকুবেরের মধ্যে তিনি রয়েছেন ১৬৮৫ নম্বরে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সালমান এফ রহমানের সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার।

প্রসঙ্গত, ১৯৭২ সালে এ দেশে  বেক্সিমকো গ্রুপ যাত্রা শুরু করে। গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান বর্তমানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আশির দশকে ঔষধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ শুরু করে। পরে টেক্সটাইলস খাতেও আসে সাফল্য।

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পরবর্তী সময়ে সালমান এফ রহমান রাজনীতিতে সক্রিয় হন। তিনি বর্তমানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার প্রকাশিত হুরুন গ্লোবাল-এর ওই তালিকায় স্থান পেয়েছেন ৬৮টি দেশের শীর্ষ ধনী ব্যক্তিরা। তালিকার শীর্ষ তিনজনই যুক্তরাষ্ট্রের। মাইক্রোসফটের প্রধান বিল গেটস এ বছরও বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার সম্পদের পরিমাণ আট হাজার ১০০ কোটি ডলার বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন ওই তালিকায়। তার অবস্থান ৩৯৫ নম্বরে। ট্রাম্পের সম্পদের পরিমাণ ৪৫০ কোটি ডলার বলে ওই তালিকায় উল্লেখ করা হয়েছে।

হুরুন গ্লোবাল-এর ওয়েবসাইটে বলা হয়, ওই তালিকার দুই-তৃতীয়াংশ ব্যক্তিই নিজের চেষ্টায় অগাধ সম্পদের মালিক হয়েছেন। অপরদিকে, এক-তৃতীংশ ধনকুবের পারিবারিক সূত্রে সম্পদ লাভ করেছেন।

উল্লেখ্য, গত ছয় বছর ধরে হুরুন গ্লোবাল বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বের ধনকুবেরদের তালিকায় সালমান এফ রহমান

আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭