ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাবুলের বিরুদ্ধে আকরাম হত্যার অভিযোগ

  • আপডেট সময় : ০৮:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিতু হত্যা মামলা তদন্ত কর্মকর্তার কাছে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ দিলেন এসআই আকরামের বোন জান্নাত আরা পারভীন।

আজ বুধবার সকালে চট্টগ্রামের লালদিঘীর পাড়ে অবস্থিত নগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে মিতু হত্যার তদন্ত কর্মকর্তা এডিসি কামরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন আকরামের বোন জান্নাত আরা পারভিন এবং ভাগ্নি মুর্শিদা ডলি।

এডিসি কামরুজ্জামান বলেন, এসআই আকরামের বোন চট্টগ্রাম এসে আমার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছিলেন। আমি অনুমতি দেওয়ার পর তারা আজ দপ্তরে এসে দেখা করে কিছু অভিযোগ দিয়ে গেছেন।

বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ দিতে আসা জান্নাত আরা পারভিন বলেন, আমার ভাই সড়ক দুর্ঘটনায় নয়, তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা আছে। আমরা এ ব্যাপারে অভিযোগ দিতে মিতু হত্যার তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেছি। এর আগে আমরা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছি। আজ আনুষ্ঠানিকভাবে মিতু হত্যার তদন্ত কর্মকর্তাকে জানালাম।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় নিজ বাসার কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই হত্যাকাণ্ডে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবুলের বিরুদ্ধে আকরাম হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭