ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রূপগঞ্জে বেনজীরের আলিশান বাংলো বাড়ি ক্রোক

  • আপডেট সময় : ০৬:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রায় ২ কোটি টাকার আলিশান বাংলো বাড়ি ক্রোক করা হয়েছে। আজ শনিবার উপজেলার দক্ষিণবাগ এলাকার আনন্দ পুলিশ হাউজিংয়ের বাড়িটি সিলগালা করেন জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তারা।

কৃত্রিম লেকের পাশে ২৪ কাঠা জায়গার ওপর নির্মাণ করা হয় লাল রঙের আলিশান বাংলো বাড়ি। প্রায় আট বছর আগে প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি ৮৩ লাখ টাকায় জায়গাটি কেনেন বাড়ির মালিক বেনজীর আহমেদ। ২০২২ সালে সেখানে বাংলোটি তৈরি করেন তিনি।

বাড়িটির সামনের ও পেছনের দরজা সিলগালা করে দেন তাঁরা। দরজাগুলো পাসওয়ার্ড লক সিস্টেম থাকায় পুরো লকের ওপরেই সিলগালা করে দেন কর্মকর্তারা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম বলেন, ‘উপজেলার গুতিয়াব মৌজায় বাংলো বাড়িটি আদালতের নির্দেশে জেলা প্রশাসন নিয়ন্ত্রণে নিয়েছে। বাড়ির দরজাগুলো পাসওয়ার্ড লক সিস্টেম হওয়ায় তা খোলা যায়নি। সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা আবার আসব। ভেতরে থাকা পাখি ও কুকুর এখানেই রাখার সিদ্ধান্ত হয়েছে। ভেতরের কেয়ারটেকাররা ওখানেই থাকবেন।’

দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশানী বলেন, ‘এই বাড়িটি চারটি প্লট মিলে ২৪ কাঠার একটি জায়গা। এর আনুমানিক মূল্য এখন বলা যাচ্ছে না। সাভানা ইকো রিসোর্টের মতো এই বাংলোটি ব্যবহার করা হবে কিনা তা জেলা প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তে জানানো হবে।’

এদিকে ক্রোকের খবরে বাংলো বাড়ির প্রধান ফটকে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও আনন্দ হাউজিংয়ের কর্মচারীরা। বাড়িটি ক্রোক করায় উচ্ছ্বসিত দেখা যায় স্থানীয়দের।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে বেনজীরের আলিশান বাংলো বাড়ি ক্রোক

আপডেট সময় : ০৬:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪