ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নির্মাণাধীন র‌্যাবের কার্যালয়ে আত্মঘাতী হামলায় নিহত ১

  • আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র‌্যাবের কার্যালয়ে বোমা হামলায় এক আত্মঘাতী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম জানান, দুপুরে আশকোনা হাজী ক্যাম্পের পাশে র‍্যাব কার্যালয়ের সীমানা প্রাচীর পার হয়ে ওই আত্মঘাতী ভেতরে ঢুকতে গেলে সেখানে উপস্থিত র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তিনি শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ওই আত্মঘাতী জঙ্গি নিহত হয়।

তিনি আরো জানান, ওই হামলকারীর শরীর থেকে আরো একটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আহত দুই র‌্যাব সদস্যকে সিএমএইচে ভর্তি  করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্মাণাধীন র‌্যাবের কার্যালয়ে আত্মঘাতী হামলায় নিহত ১

আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭