ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দুই মামলায় ১২ দিন রিমান্ডে নিয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে আটক জঙ্গি দম্পতিকে

  • আপডেট সময় : ০৮:১৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুন্ডের নামার বাজার সাধন কুঠির থেকে বোমা, গ্রেনেড ও বিস্ফোরকসহ আটক জঙ্গি দম্পতি জহিরুল ইসলাম জসিম এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা আরজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় আলাদাভাবে ১২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চট্টগ্রামের বিচারিক হাকিম হোসেন মো. রেজা শুক্রবার রাত ১০টার দিকে সীতকুন্ড পুলিশের আবেদন করা রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাতে তাদের বিরুদ্ধে দায়ের করা ৪টি মামলায় স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে দুই মামলায় তাদের ১৫ দিন করে ৩০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী।

শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় পাঁচদিন এবং সন্ত্রাস দমন আইনের মামলায় সাতদিন সহ মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে শুক্রবার রাত সাড়ে ১১টার সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য সীতাকুন্ড থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান।

উল্লেখ্য সীতাকুন্ড পৌরসভার নামারবাজার এবং প্রেমতলায় পৃথক জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশের উপর হামলা, বোমা বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটানো এবং অস্ত্র-বিস্ফোরক মজুদ রাখার অভিযোগে শুক্রবার সকালে পুলিশ বাদি হয়ে চারটি পৃথক মামলা করেন। এর মধ্যে দুটি সন্ত্রাস দমন আইনে এবং একটি অস্ত্র আইনে ও আরেকটি হত্যা মামলা।

প্রত্যেক মামলায় নামারবাজার থেকে গ্রেফতার হওয়া দম্পতি জহিরুল ইসলাম জসিম এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা আরজিনা এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই মামলায় ১২ দিন রিমান্ডে নিয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে আটক জঙ্গি দম্পতিকে

আপডেট সময় : ০৮:১৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭