ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

খিলগাঁও র‍্যাবের নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ১

  • আপডেট সময় : ০৯:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খিলগাঁও এর অন্তর্গত শেখের জায়গা নামক স্থানে র‍্যাবের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার চেষ্টা চালিয়ে নিহত হয়েছে এক মোটর সাইকেল আরোহী। শনিবার ভোর ৪টায় র‍্যাবের একটি চেকপোস্ট থেকে একটি মোটর সাইকেলে করে এসে হামলার চেষ্টা করা সে। এ সময় সেখানে থাকা র‍্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র‍্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‍্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়, মোটর সাইকেলে করে র‍্যাব-৩ এর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়। এ সময় র‍্যাবের গুলিতে এক ব্যক্তি আহত হয়। তার শরীরে বিস্ফোরক ছিল এবং পিঠে ছিল একটি ব্যাগ। ব্যাগের ভেতরে কি ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় বোমা নিষ্ক্রিয়করণ দল আসার পর ব্যাগটি খোলা হবে।

উপস্থিত র‍্যাব সদস্যরা জানায়, হামলাকারী আত্মঘাতী হামলা  চালাতে চেয়েছিল। হামলার পদ্ধতি দেখে ধারণা করা হচ্ছে সে জঙ্গি ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খিলগাঁও র‍্যাবের নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ১

আপডেট সময় : ০৯:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭