ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৮:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গোয়েন্দা বিভাগের (ডিবি) নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-কমিশনার (ডিসি) বলেন, ওনার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা আছে। তবে ঢাকার অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। ওনাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ঊর্ধ্বতনরা আছেন। তাঁরাই সিদ্ধান্ত নেবেন কোন মামলায় গ্রেপ্তার দেখাবেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গত ১৫ আগস্ট এই মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।

চাঁদপুরে ডা.দীপু মনিসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলাচাঁদপুরে ডা.দীপু মনিসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু এর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, মামলাটি এফআইআরভুক্ত হয়েছে। মামলা নম্বর হচ্ছে (১১ /২০২৪)। মামলায় এজহারভুক্ত নামীয় আসামি হলেন ৫১০ জন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪