ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে মাইক্রোবাস সহ ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে গাড়িতে “এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট” স্টিকার লাগিয়ে প্রতারণার অভিযোগে একটি মাইক্রোবাসসহ এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আরিফুর রহমান আসাদ (৩২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন মঘুয়া ভোলাইন বাজার গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বর্তমান ঠিকানা চট্টগ্রামের হালিশহর থানার উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায়।

সোমবার সন্ধ্যায় নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, রবিবার মধ্যরাতে গোপন খবরের ভিক্তিতে ডিবির একটি দল নগরীর ডবলমুরিং থানাধীন ঈদগাঁ মুনমুন কমিউনিটি সেন্টারের সামনে বিশেষ অভিযান চালিয়ে  মাইক্রোবাসে সামনে আয়নায় “এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট” স্টিকার লেখা গাড়ি সহ আরিফুর রহমান আসাদ করা হয়। এ ঘটনায় আসাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে মাইক্রোবাস সহ ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭