ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উইলস লিটলের ছাত্রী রিশা হত্যা মামলার চার্জশিট আমলে

  • আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা (১৪) হত্যা মামলায় ঘাতক ওবায়দুল হকের বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই চার্জশিট আমলে গ্রহণ করে মামলাটি বিচারের জন্য অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেন।

একই সঙ্গে ওই আদালতে আগামী ১৭ এপ্রিল আসামির উপস্থিতি এবং চার্জ শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে ২০১৬ সালের ১৪ নভেম্বর মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন। মামলাটিতে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে আসামি ওবায়দুল।

মামলায় বলা হয়, আসামি ওবায়দুল হক প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় রিশাকে উত্ত্যক্ত করত। কিন্তু রিশা তাতে রাজি না হওয়ায় রিশা ও তার সহপাঠী মুহতারিফ রহমান রাফিকে নিয়ে গত ২৪ আগস্ট বেলা সোয়া ১২ দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে যাওয়ার পথে স্কুল সংলগ্ন ফুটওভার ব্রিজের উপরে পৌঁছলে আসামি ওবায়দুল রিশাকে হত্যার উদ্দেশে বাম হাতে ও পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরে গত ২৮ আগস্ট রিশা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনার পর থেকে ওবায়দুল পলাতক ছিলেন। তাকে ঠাকুরগাঁও দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ৩১ আগস্ট নীলফামারীর ডেমরা থানার সোনারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনার দিনই রিশার মা তানিয়া রাজধানীর রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এবং দণ্ডবিধির ৩২৪/৩২৬/৩০৭ ধারায় হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগে একটি মামলা করেন। রিশা নিহত হওয়ার পর হত্যার অভিযোগে ৩০২ ধারা সংযোজন করা হয়।

নিহত রিশা রাজধানীর বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার রমজান হোসেনের মেয়ে। অন্যদিকে ওবায়দুল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরাটঙ্গী গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। সে রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিংমলের বৈশাখী টেইলাসের কর্মচারি।

প্রায় ৬ মাস আগে বৈশাখী টেইলাসের স্কুলের ড্রেস বানাতে রিসা মায়ের সঙ্গে গিয়েছিল। সেখানে দেওয়া মোবাইল নম্বর পেয়ে রিশাকে উত্ত্যক্ত করতে শুরু করে ওবায়দুল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উইলস লিটলের ছাত্রী রিশা হত্যা মামলার চার্জশিট আমলে

আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭