ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কুদরত উল্লাহ বাহিনীর হাতে নির্মমতার শিকার স্বেচ্ছাসেবকলীগ নেতা জুবায়ের

  • আপডেট সময় : ০৫:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও দুবাই প্রবাসী শেখ মোঃ জুবায়েরের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে কুদরত উল্লাহ বাহিনীর সদস্যরা। আহত জুবায়ের বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। শুক্রবার সকাল ৯টায় লিংক রোড বাজারে ওই বাহিনীর হাতে নির্মমতার শিকার এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

অভিযোগে জানা যায়, ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া গ্রামের মৃত এনামুল কবিরের ছেলে ও ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দুবাই প্রবাসী শেখ মোঃ জুবায়ের শুক্রবার সকাল ৯টার দিকে লিংকরোড় থেকে বাজার করে বাড়ী ফিরছিল। পথিমধ্যে লিংকরোড বাজার এলাকায় কুদরত উল্লাহ ও তার বাহিনীর আরো ৪/৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তার উপর অর্তকিত ঝাপিয়ে পড়ে। লোহার রড সহ মারাত্মক অস্ত্র নিয়ে প্রবাসী জুবায়েরকে এলোপাতাড়ি মারধর করে বাম হাত ও ডান হাত ভেঙ্গে দেয়া হয় এবং মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। এসময় এই স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছ থেকে মোবাইল সেট, নগদ টাকা ও মুল্যবান মালামাল লুট করে। আহত প্রবাসীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা সরে পড়ে। গুরুতর আহত জুবায়েরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত জুবায়ের জানান, তিনি বছর আগে দুবাই থেকে দেশে আসেন। দেশের ফেরার পর থেকে কুদরত সহ তার বাহিনীর লোকজন বিভিন্ন সময় টাকা দাবী করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে মুলত এই হামলা। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানান তিনি।

প্রসংগত, এই কুদরত উল্লাহ দীর্ঘদিন এলাকায় এলাকায় নিরীহ লোকজনের উপর হামলা সহ অন্যায় অত্যাচার চালিয়ে আসছিল। তার হাতে সরকারী কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি,সাংবাদিক সহ বিভিন্ন মহল ইতোপূর্বে নিঘৃতের শিকার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুদরত উল্লাহ বাহিনীর হাতে নির্মমতার শিকার স্বেচ্ছাসেবকলীগ নেতা জুবায়ের

আপডেট সময় : ০৫:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭