ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণ করেছে : নাহিদ

  • আপডেট সময় : ০২:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করলেও ২০২৪ সালের বিজয়ের আগ পর্যন্ত অরক্ষিত ছিল।

বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।’

এ ঐতিহাসিক মুহূর্তে জাতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের বিজয় ‘আওয়ামী ফ্যাসিবাদের’ থাবা থেকে দেশকে মুক্ত করেছে, যাতে জনগণ সত্যিকারের বিজয় অর্জন করতে পারে।

মুক্তিযুদ্ধ ও জুলাই মাসের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এ দিনটি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের অনড় ও দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।’

স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণ করেছে : নাহিদ

আপডেট সময় : ০২:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪