জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির তীব্র নিন্দা জানাল
- আপডেট সময় : ১০:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 1
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অপ্রীতিকর ঘটনায় নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত করতে এবং আইনানুগ পদক্ষেপ নিতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার এবং দোষীদের শনাক্ত করার জন্য সব ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।

























