সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হিমাগারে দেড় টন জাটকা রাখার দায়ে কর্মকর্তার দন্ড
- আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
- / 301
চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর কর্ণফুলী থানার ইছানগর এলাকায় পেনিনসুলা কোল্ড স্টোর নামে একটি হিমাগারে অভিযান চালিয়েছে র্যাব। এসময় সেখান থেকে ১ হাজার ৬৭২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৮ মার্চ দুপুর দেড়টার দিকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে।
র্যাবের সিনিয়র এএসপি মিমতানুর রহমান জানান, পেনিনসুলা হিমাগারের ব্যবস্থাপক আফসার আহাম্মদকে মৎস্য সংরক্ষণ আইনের ৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান। উদ্ধার করা জাটকা ইলিশের আনুমানিক দাম ৮৫ লাখ টাকা।


























