ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বগুড়া গাবতলী থানার ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০৯:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 314
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার গাবতলী থানার ওসি আ ন ম আব্দুল্লাহ আল-হাসানের ঝুলন্ত মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

আজ বুধবার সকালে থানায় নিজ বাসায় ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ওসি সকালে অফিসে এসে তার নির্ধারিত কাজ শুরু করেন। একটু পর আবার বাসায় চলে যান। তার কিছুক্ষণ পর বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলোহলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানা যায়। আ ন ম আব্দুল্লাহ আল-হাসান কয়েকমাস হলো গাবতলী থানায় কাজ শুরু করেন। এর আগে তিনি পাবনা ও বগুড়ার শাহাজাদপুর থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়া গাবতলী থানার ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭